শিরোনাম
বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন

চাকরির প্রলোভন দেখিয়ে শিশুকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টা, গ্রেপ্তার-২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে এক শিশুকে (১৪) বিক্রির চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শিশুটির বাড়ি রাজশাহীর কাটাখালী থানা এলাকায়।

বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে যৌনপল্লির এক বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানা গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তাররা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর চান্দা গ্রামের খান শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন জাহিদ (৩৫) ও বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর যমুনাবাড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (২২)।

ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় এই দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন। যে বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিক চম্পা বেগম (৫০) ও আপন মন্ডল (২৪) নামের আরেকজনকেও আসামি করা হয়েছে।

জানা গেছে, শিশুটির বাবা স্থানীয় বাজারে দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। বাবাকে সহযোগিতা করতে স্থানীয় এক পরিচিতের মাধ্যমে প্রায় দুই মাস আগে সাভার আশুলিয়ার কাঁঠালতলার একটি গেঞ্জি কারখানায় কাজ নেয় শিশুটি। এক মাসের বেশি কাজ করার পর কারখানা বন্ধ হয়ে যায়। কারখানায় জসিম উদ্দিন ও বগুড়ার খামাড়কান্দি শাপগ্রামের আপন মন্ডল নামের দুই জন কাজ করতো। শিশুর মাসিক বেতনের দায়িত্বভার পড়ে কারখানার লাইন্সম্যান জসিম উদ্দিনের ওপর। বেতন না দেওয়ায় শিশুটির বাবা ৯ অক্টোবর আশুলিয়া থেকে তার মেয়েকে বাড়ি নিয়ে যান।

২২ অক্টোবর রাতে আসামি আপন মন্ডল ফোন করে শিশুটিকে জানায়, তোমার বেতন হয়েছে এবং নতুন চাকরির ব্যবস্থা করেছে। এ কথা বলে তাকে বেতন নিয়ে যেতে বলে। কথামতো মঙ্গলবার (২৪ অক্টোবর) আপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে রাত ৮টার দিকে সাভার জামগড়ায় আসতে বলে। জামগড়ায় পৌঁছালে ১, ২ ও ৪ নম্বর আসামি আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে বাসে দৌলতদিয়া নিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে তাকে দৌলতদিয়া যৌনপল্লির চম্পার বাড়িতে আত্মীয় পরিচয় দিয়ে রেখে পরদিন সকালে নতুন কর্মস্থলে নিয়ে যাবে বলে জানায়। পরদিন বুধবার ১, ২ ও ৪ নম্বর আসামি তাকে পতিতাবৃত্তির কথা বোঝাতে থাকলে শিশুটি কান্না করতে থাকে। স্থানীয় লোকজন বুঝতে পেরে থানা পুলিশকে খবর দিলে বিকালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, বুধবার বিকালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং দুই জনকে গ্রেপ্তার করে। রাতেই শিশুটির বাবা মানবপাচার আইনে মামলা দায়ের করেন। অপর দুই আসামি চম্পা বেগম ও আপন মন্ডল পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়।অন্যদিকে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg