শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জাকির হোসেন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

0Shares

নিজস্ব প্রতিবেদক,

প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ এ জেলা পর্যায়ে এবার রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দের ইউএনও মো. জাকির হোসেন। একজন মেধাবী, চৌকস ও সৃজনশীল কর্মকান্ড এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় ইউএনও হিসেবে তিনি জেলার সেরা ইউএনও নির্বাচিত হন।

গত ১৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যাচাই-বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগন (ইউএনও) অংশ গ্রহণ করেন। অবশেষে গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনকে জেলার সেরা ইউএনও নির্বাচিত ঘোষণা করা হয়। এখন তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

৩৪ তম বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য, মো. জাকির হোসেন এর বাড়ি চাঁদপুর জেলায়। তিনি ২০২২ সালের ১২ জুন গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে শতভাগ স্কাউটের আওতায় আনা সহ প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. জাকির হোসেন বলেন, এক বছর আগে গোয়ালন্দ উপজেলায় যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়নে নিজের সামর্থ অনুযায়ী ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আমার এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg