শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

0Shares
রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ মিলন মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি, মিলন মোল্লা (৩০) ফরিদপুর জেলার কোতয়ালী থানার চর জোয়ার গ্রামের জামাল মোল্লার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে দৌলতদিয়া ঘাট গামী মাহেন্দ্র গাড়ী (যার রেজিঃ নং-রাজবাড়ী-থ-১১-০০০৫) তল্লাশী করে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ মিলন মোল্লাকে আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের আরও ৩টি মাদক মামলা রয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg