শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

পুত্রবধূকে বিয়ে করে অপমানে আত্মহত্যা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

0Shares

সোহাগ মিয়া রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নিজের ছেলের স্ত্রী কে বিয়ে করে পরবর্তিতে পারিবারিক অশান্তি ও সমাজে অপমানিত হয়ে গলায় দড়ি পেচেয়ি আত্মহত্যা করেছে হামিদুল (৪৩) নামে এক ব্যাক্তি।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি আজ শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) জানাজানি হয়।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই বছর পূর্বে হামিদুলের ছেলে নয়ন (১৮) এর সাথে বালিয়াকান্দি রামদিয়া বারমল্লিকা গ্রামের কাশেম মন্ডলের মেয়ে জাহানারা (২০) এর পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় তাদের একটি ছেলে সন্তান হয়। এরপর কোন এক সময় থেকে শশুর হামিদুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জরিয়ে পরে জাহানারা। বিষয়টা জানাজানি হলে পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা চলে।

এরপর গত ১০ ফেব্রুয়ারি নিজের স্বামী নয়ন কে ডিভোর্স দিয়ে ২০ ফেব্রুয়ারি রাজবাড়ী কোর্টে গিয়ে শশুর হামিদুলকে বিয়ে করে জাহানারা। এটি জানাজানি হলে সংসারে শুরু হয় অশান্তির ঝর। গত ২৪ ফেব্রæয়ারী রাতে ১১টার দিকে হামিদুল নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্বহত্যা করে।

বিষয়টা বুঝতে পেরে জাহানারা নিজেও গলায় রশি পেঁচিয়ে আত্বহত্যার চেষ্টা চালায়। তবে সে তার চেষ্টায় সফল হতে পারেনি। লোক-লজ্জা ও পারিবারিক কলহের জেরে হামিদুল আত্বহত্যা করতে পারে বলে মনে করেন এলাকাবাসী।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদেন্তর জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। পরবর্তি আইনী কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg