শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

রাজবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-৫

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, শর্টগানের ১টি কার্তুজ ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ি জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর গ্রামের মৃত ফরহাদ মন্ডলের ছেলে আরিফ মন্ডল (২৯), সজ্জনকান্দা গ্রামের মো. রাজ্জাক উদ্দীন বিশ্বাসের ছেলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাহাত বিশ্বাস ওরফে পিয়াল (২৬), আলাদিপুর গ্রামের কুব্বাদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫), সজ্জনকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রমজান আলী (২৪), আলাদিপুর গ্রামের ইকবাল শেখের ছেলে মো. আলীম শেখ (২৩)।
গতকাল (২৫ অক্টোবর) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খানখানাপুর সরদার পাড়া গ্রামস্থ জনৈক মো. খলিল শেখের বসত বাড়ির উত্তর দুয়ারী টিনের বেড়ার দোচালা টিনের ঘরের ভিতরে ডাকাতির প্রস্তুতি গ্রহন করার উদ্দেশ্যে সমবেত হওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, শর্টগানের ১টি কার্তুজ ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা রুজু করে তাদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg