শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

গোয়ালন্দে ৯ বছরের ভাতিজীকে ধর্ষণচেষ্টা মামলায় (সাবেক সেনা কর্মকর্তা) চাচা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৫৭৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ৩য় শ্রেণীর স্কুল ছাত্রী ৯ বছরের ভাতিজীকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক সেনা কর্মকর্তা চাচা আবুল কাশেমকে (৫২) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (১৯ আগষ্ট ) এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা আবুল কাশেম উপজেলার দক্ষিন উজানচর বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নায়েব আলী বেপারীর ছেলে।

মামলার এজাহারের মাধ্যমে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা জানান, আসামি আবুল কাশেম তার চাচাতো ভাই। গতকাল শুক্রবার আরেক চাচাতো ভাইয়ের যমজ মেয়ের জম্মদিনের অনুষ্ঠানের দাওয়াত খাওয়ার পর আমরা ঘরে চলে আসি। আমারা ঘরে গেলেও মেয়ে অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলা করতে থাকে। একপর্যায়ে আবুল কাশেমের ঘরে যেতে তার মেয়েকে ডাক দেয় তার মেয়ে ও আরেক চাচাতো ভাইয়ের মেয়েসহ দুইজন আবুল কাশেমের ঘরে যায়। আবুল কাশেম মেয়েদের মোবাইলে কার্টুন দেখানোর কিছুক্ষন পর চাচাতো ভাইয়ের মেয়েকে ঘর থেকে চলে যেতে বলে। সে সময় ওই মেয়েটি ঘর থেকে চলে গেলে তার মেয়ে একাই মোবাইল দেখছিল। এর কিছুক্ষন পর ঘরে কেউ না থাকার সুযোগে তার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে।

পরে তার মেয়ে কৌশলে ছুটে দৌড়ে পালিয়ে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি জানান। মেয়ের কাছ থেকে ঘটনা শুনে তার স্ত্রী তার কাছে বিস্তারিত বলেন। তিনি তৎক্ষনাৎ আবুল কাশেমের ঘরে গিয়ে না পেয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে রাত ১১টার সময় আবুল কাশেম ঘরে আছে জানতে পেরে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং কাউকে বলতে নিষেধ করেন। পরে তিনি ৯৯৯ কল করলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে আবুল কাশেমকে আটক করে।

এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেমের ভাই মোঃ আওয়াল বলেন, মূলত এ বিষয়টা জমি জমা আর বাড়ি নিয়ে এর আগেও একবার গোলমাল হয়েছে। সেই বিষয়ের সূত্র ধরেই এই সমস্ত কাহিনী।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনা জানতে পেরে তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে আটক করা হয়। পরে মেয়ের বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এই মামলায় আবুল কাশেমকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg