শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

প্রমীলা নজরুলের জন্মভিটা সংরক্ষণের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৩৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ জুলাই

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিনী প্রমীলা নজরুলের তেওতার জন্মভিটা সংরক্ষণের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে প্রমীলা নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নজরুল প্রমীলার স্মৃতিধন্য তেওতা গ্রামের বাড়িটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান হিসেবে সুপরিচিতি লাভ করেছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তে নজরুল প্রমীলার স্মৃতি বিজরিত বাড়িটি বেহাত হতে চলেছে। নজরুলের স্মৃতি বিজরিত বাড়িটি সংরক্ষণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। প্রসঙ্গত, ১৯০৮ সালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জন্মগ্রহণ করেন প্রমীলা নজরুল। তেওতা গ্রামেই শৈশব ও কৈশোর কেটেছে প্রমীলার। বাবা বসন্ত সেনের মৃত্যুর পর মা গিরিবালার সঙ্গে কাকা ইন্দ্রকুমার সেনের চাকরিস্থল কুমিল্লার কান্দিরপাড়ের বাসায় অবস্থান করেন তিনি। তেওতাতেই প্রমীলার সাথে নজরুলের প্রথম পরিচয় এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তেওতা গ্রামে কাজী নজরুল ইসলাম একাধিকবার আগমন করেছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg