শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

মানিকগঞ্জে সহকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় আনসার সদস্য আটক

স্টাফ রিপোর্টার / ৩৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ জুলাই

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আব্দুল কুদ্দুস (৪০) নামের এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. শাহিন (২৭) নামের আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে নিহত আব্দুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকোড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন। আটক শাহিন মিয়ার বাড়ি ঘিওর উপজেলার বাইলজুরি এলাকায়।
ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, সকাল ৬ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তৎক্ষণাৎ বিভিন্ন আলামত সংগ্রহ করে নিহতের সহকর্মী মো. শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হত্যার দায় স্বীকার করেন। মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দিয়ে আটক শাহীনকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg