শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

স্বপরিবারে হত্যার উদ্যেশ্যে গভীর রাতে বসত ঘরে অগ্নিকাণ্ডের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৩৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর পাংশায় স্বপরিবারে হত্যার উদ্যেশ্যে বসত ঘরের দরজা ও বাড়ির মেইন গেট বাহির থেকে আটকিয়ে গভীর রাতে অগ্নিসংযোগ দেওয়ার অভিযোগ।

সোমবার (৬জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পাংশা পৌর শহরের মৈশালা গ্রামে (ফায়ার সার্ভিসের পিছনে) তাঁতিপাড়া এলাকার লিটন কুমার কুণ্ডুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (০৭ জুন) সকালে সরেজমিনে গিয়ে জানাযায়, লিটন কুমার কুন্ডুর বাড়ীর খরির ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন মুহুর্তের মধ্যে সম্পুর্ণ বসত ঘরে ছড়িয়ে পরে। অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরে পাংশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসত ঘরের পাঁচটি কক্ষের সকল আসবাবপত্র ও একটি খরির ঘর পুড়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্বপরিবারে জানে বেচে গেছেন বলে জানান পরিবারটি। খবর পেয়ে পাংশা পৌর মেয়র ও পাংশা মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

শ্রী বলেন, প্রতি দিনের ন্যায় ভাই টিটু কুমার কুন্ডু, ছেলে প্রত্যয় কুমার কুন্ডু ও মা মুক্তি রানী কুন্ডু রাত ১১ টার দিকে স্ব স্ব ঘরে ঘুমিয়ে পরেন। হঠাৎ রাত ঘরে আগুন লাগার বিষয়টি টের পেয়ে ঘরের মধে থাকা কিদ্যুতে মেইন সুইজ বন্ধ করে ঘর বাহির হতে গেলে ঘরের দরজা খুলতে পারি না। সে সময় চিৎকার করতে থাকি এবং ঘরের জানালা ভেঙে ঘর থেকে বের হয়ে দেখি বসত ঘরের পাঁচটি দরোজা ও বাড়ির মেইন গেট বাহির থেকে আটকানো। পরে ঘরের সকল দরোজা খুলে দিয়ে ভাই, ছেলে ও মাকে নিয়ে খরির ঘরে লাগা আগুন নিভাতে ব্যস্ত হয়ে পরি।

তিনি ধারণা করে বলেন, কে বা কারা কোন রাসয়নিক প্রদার্থ দিয়ে আমাদের স্বপরিবারকে হত্যার উদ্যেশ্যে ঘরের দরোজা বাহির থেকে আটকে দিয়ে এই অগ্নিকান্ড ঘটানো হয়েছে। তবে এলাকার কারো সাথে তার পরিবারের কোন সদস্যের কোন মত বিরোধ নেই বলে জানান।

লিটর কুমার কুন্ডুর ভাই টিটু কুমার কুন্ডু বলেন, ভাইয়ের চিৎকার শুনে ঘর থেকে বাহির হতে গিয়ে দেখি বাহির থেকে দরোজা আটকানো। পরে ভাই এসে দরোজা খুলে দিলে ঘর থেকে বাহির হয়ে দ্রুত খরির ঘরের আগুন নিভাতে যাই তখন মুহুর্তেই ৫-১০ সেকেন্ডের মধ্যে সম্পুর্ণ বসত ঘরে ছড়িয়ে পরে। এ অগ্নিকাণ্ডে আমাদের চারটি প্রাণ ছাড়া আর কোন কিছুই রক্ষা করতে পারি নাই।তিনি ধারণা করে বলেন, এটা শুধু অগ্নিকাণ্ডই নয় আমাদের এখান থেকে উচ্ছেদ ও সম্পুর্ণ হত্যার উদ্যেশ্যে করেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।

পাংশা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. রয়েল আহম্মেদ বলেন, বাড়িটি আমার ফায়ার ষ্টেশনের নিকটেই। আমরা স্বচোখে দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কোন রাসয়নিক প্রদার্থ দিয়ে আগ্নি সংযোগ করা হয়েছেকিনা জানতে চাইলে তিনি জানান, কোন রাসয়নিক প্রদার্থের আলামত পাওয়া যায়নি।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg