শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আর নেই।

স্টাফ রিপোর্টার / ৭৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

0Shares

মোঃ শামীম বিশ্বাস।।
গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (৬আগষ্ট) সকাল ৭ টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।

তিনি রাজবাড়ী জেলা পরিষদের জ্যেষ্ঠ সদস্য, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বরাট ভাকলা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ওয়াজেদ চৌধুরীর ছোট ভাই।

২৩ জুলাই বৃহস্পতিবার সকালে হাসান ইমাম চৌধুরী হঠাৎ অসুস্থ হলে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg