শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক আকবর খান।

Lutfor Rahman / ৩৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১ মে, ২০২২

0Shares

রাজবাড়ী জেলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন, আকবর খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজবাড়ী সার্কেল ও শান্তি সংঘের প্রধান উপদেষ্টা আকবর খান।

শুভেচ্ছা বার্তায় আকবর খান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে আমাদের আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। সমগ্র পৃথিবীর ইসলামধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে অনাবিল সুখ শান্তিতে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে এই ঈদ। রাজবাড়ীসহ সারা বিশ্বের সকল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে সবাইকে জানাই “আন্তরিক শুভেচ্ছা” ও অভিনন্দন “ঈদ মোবারক।”

প্রিয় রাজবাড়ী জেলাবাসী আপনাদের পরিবার নিরাপদে ও স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করবেন বলে আমি প্রত্যাশা করি।

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে সব সময় সংযমী হতে হবে এবং গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ মানবিকতার সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মন মানসিকতা জাগ্রত করতে হবে, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। তাদের সুখে দুঃখে সব সময় সেবক হয়ে নিয়োজিত থাকবো।

তিনি আরো বলেন রাজবাড়ী জেলার সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ-উল- ফিতর ঈদ-উল- ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে সংযমের পথে ধাবিত করে।
ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে।

তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, দ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতা মহামিলনের ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করতে হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলাসহ দেশ ও দেশের বাইরের সকল মুসলমানদের জানাই ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg