শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চার দফা দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধি জনগোষ্ঠী 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

প্রতিবন্ধিদের ভাতা বৃদ্ধি, সরকারি, বেসরকারি ও স্বকর্ম সংস্থান নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন করেছে থ্রি স্টার প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা। এ সময় মানববন্ধনে প্রায় তিন শতাধিক প্রতিবন্ধি জনগোষ্ঠী উপস্থিত ছিল।

শনিবার (০২ এপ্রিল) সকাল ১১ টার দিকে গোয়ালন্দ উপজেলার জামতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন থ্রি স্টার প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শহিদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ শেখ ও অন্যান্য প্রতিবন্ধি নেতারা।

শহীদ শেখ বলেন, আমরা এখন সরকারি ভাবে ৭৫০ টাকা ভাতা পাই। এই ভাতা নিম্নতর ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধিদের মৌলিক চাহিদা ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে। সুবর্ণ নাগরিক অধিকার বাস্তবায়ন করতে হবে। কোটা ১০ শতাংশ নিশ্চিত করতে হবে।

আশরাফ শেখ বলেন, দ্রব্যমূল্যর উদ্ধগতিতে আমাদের জীবন চালানো দায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের দাবিগুলো মেনে নেয়া হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক আলিম মিয়া, কোষাদক্ষ্য বাচ্চু শেখ, সাংগঠনিক সম্পাদক মজিদ মোল্লা প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg