শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিএনপি’র সমাবেশে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়াতাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখা। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে
আজকের বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রনেতা আরিফুল ইসলাম রোমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়াতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন।

জামিল হোসেন বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও সফল বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার জীবন আজ সংকটাপন্ন। এই সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। অন্যায় ভাবে তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করছে। আমরা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়াতাবাদী দল বিএনপির জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ও যগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্রনেতা শামিম, ফারুক, শাহিন প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg