শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে আনসার ও ভিডিপির পতাকা প্রদক্ষিণ র‍্যালি ‌-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীতে মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় পতাকা প্রদক্ষিণ র‍্যালি করেছে।

বুধবার (০১ ডিসেম্বর) সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে সকাল ১০ টার সময় জাতীয় পতাকা হাতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি জেলা আনসার ভিডিপি অফিস থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে জেলা আনসার অফিসে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, রাজবাড়ী সদর উপজেলা প্রশিক্ষক খানে আলম, গোয়ালন্দ উপজেলা প্রশিক্ষক জসিম উদ্দিন, কালুখালী উপজেলা প্রশিক্ষক মানিক মিয়া, বালিয়াকান্দি উপজেলা প্রশিক্ষক আবু সাইদ মাতুব্বরসহ রাজবাড়ী জেলার ০৫ টি উপজেলা হতে আনসার ভিডিপি কমান্ডার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে রাজবাড়ী সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব কুসুম কুমার রায় জানান, মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে (মুজিবনগরে) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে আনুষ্ঠানিক শপথ গ্রহনকালে আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর সাথে ১২ জন বীর আনসার সদস্য ‘গার্ড অব অনার’ প্রদান করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ জন কর্মকর্তা, ৩ জন কর্মচারী ও ৬৫৮ জন আনসার সদস্য শহিদ হন। এ বাহিনীর ৪০ হাজার থ্রি নট থ্রি রাইফেল ছিল স্বাধীনতা যুদ্ধের মূল শক্তি। মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বাহিনীর ১ জন সদস্য বীর বিক্রম এবং ২ জন সদস্য বীর প্রতীক খেতাবে ভূষিত হন। জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদের প্রতি সম্মান জানাতে আমরা জাতীয় পতাকা হাতে এই র‍্যালির আয়োজন করি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg