শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপার স্বাভাবিক, কিছুটা স্বস্তিতে চালকরা-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ও রাজধানী ঢাকায় যাওয়ার অন্যতম যোগাযোগ মাধ্যম রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট গতকাল থেকে যানবাহন পারাপার অনেকটাই স্বাভাবিক হয়েছে। বিগত কয়েকদিনের মত মহাসড়কে নেই কোন যানবাহনের দীর্ঘ সারি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার গণপরিবহন যা আসছে তা অল্প কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেই ফেরিতে উঠতে পারছে।বিপরিত পাশে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বেশি থাকায় প্রতিটি ফেরি পণ্যবাহী ট্রাক ও গণপরিবহন বোঝাই করে ছেড়ে আসছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের তুলনায় নদীতে পানি কমে যাওয়ায় সময় কম লাগছে ফেরিগুলোকে ঘাটে ভীড়তে। আগে যেখানে ফেরিগুলোকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসতে ৪০-৫০ মিনিট সময় লাগতো সেখানে এখন মাত্র ২০-৩০ মিনিট সময় লাগায় ফেরি দ্রুত পারাপার হতে পারছে।ফলে যানবাহন গুলো বেশি পারাপার হচ্ছে।

সোমবার (২৯ নভেম্বর) সরেজমিম দৌলতদিয়া ঘাটে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান করে দেখা যায়, দৌলতদিয়ার ৪ টি ঘাটেই ফেরি রয়েছে। যেসব যানবাহন ফেরি পার হতে ঘাটে আসছে তা অল্প কিছুক্ষণ লাইনে থেকেই সুবিধা মতো ঘাটে গিয়ে ভিড়ছে।

বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকের চালক সায়েম মোল্লা বলেন, আমি বেনাপোল লোহার কুচি বোঝাই করে খুব ভোরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। ঘাটে এসে ক্যানাল ঘাট এলাকা পর্যন্ত সিরিয়াল পাই।কিন্তু এখান থেকে খুব অল্প সময়ের মধ্যেই ফেরিঘাটের কাছাকাছি চলে আসতে পেরেছি। কিছুদিন আগেও ঘাটে এসে ২-৩ দিন ফেরি পেতে অপেক্ষা করতে হতো। ঘাটের অবস্থা এমন থাকলে আমাদের ভোগান্তি আর থাকবে না।

খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের চালক আ. বাতেন বলেন, দুইদিন আগেও ঘাটে এসে ফেরি পেতে ৭-৮ ঘন্টা করে সময় লাগতো। আমাদের পরিবহনের সাথে জরুরি গাড়ি ছাড়াও অন্যান্য গাড়ি থাকতো। আজ সেটা দেখছি না। পরিবহনের লাইনে পরিবহন ও ট্রাকের লাইনে ট্রাক রয়েছে। দুই লাইনের গাড়িগুলো সমানভাবে ফেরিতে উঠতে পারছে।এর জন্য ঘাটে যানযটের অনেকটা অবসান হচ্ছে। এতে করে যাত্রী ভোগান্তিসহ চালকদেরও ভোগান্তি কমেছে। এমনটাই যেন নিয়ম থাকে সেই প্রত্যাশাই তিনি করেন।

বি.আই.ডব্লিউ.টি.সি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো.সিহাব উদ্দিন বলেন, নদীতে পানি কম ও পর্যাপ্ত ফেরি থাকায় পারাপারে সময় কম লাগছে। যানবাহনগুলো ঘাটে আসা মাত্রই ফেরি পাওয়ায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন থাকছে না। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোটবড় মিলিয়ে মোট ১৬ টি ফেরী চলাচল করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg