শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কালুখালীতে চা বিক্রেতার সহায়সম্বল নিয়ে উধাও স্ত্রী

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর কালুখালীতে চা বিক্রেতা কাদের মৃধার (৩৯) ভ্যান কেনার টাকা ও সাত বছরের ছেলে নিয়ে উধাও স্ত্রী। কাদের মৃধা উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামের আত্তাফ মৃধার ছেলে।

কাদের মৃধা বলেন, ১৮ বছর পূর্বে পার্শ্ববর্তী পাংশা উপজেলার পাছপাড়া গ্রামের মো. সুলতান খার মেয়ে মোছা.জরিনা বেগমের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে বসবাস করছিলাম। বর্তমানে আমাদের একটি সাত বছরের (জিহাদ মৃধা) ছেলে সন্তার রয়েছে। গত সোমবার (১ নভেম্বর) আমি ঘুমে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে আমার সন্তান ও ভ্যান কেনার জন্য লোন উঠানো ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমার শ্বশুর বাড়ীসহ আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোজ খবর নিয়েও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় গত ১ নভেম্বর কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে কাদের মৃধা।

স্ত্রী সন্তানের খোজ না পেয়ে দিশেহারা হয়ে পরেছেন কাদের মৃধা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg