শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

রাজবাড়ীতে সপ্তাহব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ – এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সারা দেশ সহ রাজবাড়ীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে সকাল সাড়ে দশটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, হেদায়েত আলী সোহরাব। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকাণ্ড, সড়ক দূর্ঘটনাসহ দুর্যোগে মানুষের সেবা করে যা‌চ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই জীবনের ঝুঁ‌কি নিয়ে কাজ করেন তারা। সাহসী এই কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg