শিরোনাম
গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি

পাংশায় ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের পশ্চিম কুড়াপাড়া গ্রামের ৭ বছরের মক্তব পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের গনি মোল্লা (৬৫) নামের বিরুদ্ধে। ধর্ষক গনি মোল্লা একই মৃত গেন্দা মোল্লা ছেলে।

ভিকটিমের মা বলেন সকাল ১১ টার সময় আমি ঘরের ভেতর আমার শিশু বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম তখন আমার মেয়ে কলের পারে থালাবাটি ধুঁয়ার কাজে ব্যস্ত ছিল হঠাৎ ঐ গনি মোল্লা বাড়ির ভেতরে ঢুকে আমার মেয়ের সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করে। ঐ সময় আমার মেয়ে চিৎকার-চেঁচামেচি করলে আমি ঘড় থেকে বের হয়ে এসে দেখি আমার মেয়ে উলঙ্গ অবস্থায় আছে। তখন আমি গনি মোল্লাকে আটকাতে চাইলে তিনি আমাকে ইট দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে আমার মেয়েকে নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি তে) ভর্তি করি।

এলাকাবাসী জানায় গনি মোল্লা এর আগেও এমন অনেক ঘটনা ঘটিয়েছে। আমরা এই বদমাইশ এর সঠিক বিচার চাই।

এবিষয়ে নারী নির্যাতন প্রতিরোধকল্প মাল্টিসেক্টরাল এর পাংশা শাখা ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসির) প্রোগ্রাম অফিসার ইমন আরেফিন বলেন, ভিকটিম আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা তাকে চেকআপ করেছি ধর্ষণ চেষ্টার সত্যতা পাওয়া গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাংশা মডেল থানা বরাবর একটি লিখিত অভিযোগ করেছি। থানা কতৃপক্ষ এটার ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg