শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

পাংশায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সোমবার আমাদের যশাই এডমিন প্যানেলের আয়োজনে যশাই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আমাদের যশাই এডমিন প্যানেলের সমন্বয়ক কামাল আল মামুনের সভাপতিত্বে এই ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইয়নও) মোহাম্মাদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানাত আল মতিন, যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু খান, সহ স্বেচ্ছাসেবীরা।

এসময় বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের রক্ত পরীক্ষা করে যার যার রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।

অতিথরা বলেন আমাদের যশাই এডমিন প্যানেল। একটি অরাজনৈতিক সংগঠন নিঃসন্দেহে একটি ভাল কাজ। আমরা উপজেলা পর্যায়ে থেকে সবসময় তাদের পাশে থাকব। এবং সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে তাদেরকে উৎসাহিত করব। যেন তারা বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে পারে। বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে সাহায্য-সহযোগিতা করে থাকেন সংগঠনটি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg