শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

দৌলতদিয়ায় অসহায় যৌনকর্মীদের মাঝে খাদ্য সহায়তা দিল ‘শাপলা মহিলা সংস্থা’

স্টাফ রিপোর্টার / ৮৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২০
শাপলা মহিলা সংস্থা
দৌলতদিয়ায় অসহায় যৌনকর্মীদের মাঝে খাদ্য সহায়তা দিল ‘শাপলা মহিলা সংস্থা’

0Shares

সাইফুর রহমান পারভেজ||

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় ১০০০ যৌনকর্মী ও ২০০ শিশুদের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান
করেছে ফরিদপুরের “শাপলা মহিলা সংস্থা”। ১০০০ যৌনকর্মীদের মধ্যে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১টি
ডিটারজেন্ট পাউডার, ১ কেজি লবণ, ১ টি করে সাবান ও মাস্ক এবং
২০০ শিশুদের মাঝে শিশু খাদ্য প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা,
আমিনুল ইসলাম, ইডিকোর প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,শাপলা মহিলা সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর শ্যামল প্রকাশ অধিকারী, ‘অসহায় নারী ঐক্য কল্যাণ সংস্থা’র সভানেত্রী ঝুমুর বেগম সহ প্রমুখ।

খাদ্য সহায়তা পেয়ে শাপলা মহিলা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে যৌনকর্মীরা বলেন- “এখন ক্রান্তিলগ্ন চলছে- করোনার মধ্যে বন্যার হানা, অস্বাভাবিক কষ্ট বেড়েছে আমাদের”।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg