শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

রিজার্ভ ডে এর যুগে প্রবেশ করছে টেস্ট ক্রিকেট

স্টাফ রিপোর্টার / ৬৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

0Shares

সাউদাম্পটনে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে ৫ দিন শেষে খেলা মাঠে গড়িয়েছে মাত্র ১৩৪.৩ ওভার। খারাপ আবহাওয়ার কারণে মাঠে পর্যাপ্ত পরিমাণে খেলা না হওয়ায় দুই দলের অধিনায়কের কণ্ঠে আক্ষেপ থাকলেও পাকিস্তানের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে মোহাম্মদ রিজওয়ানের ধৈর্যশীল ৭২ রানের ইনিংস। ওয়াকার ইয়ুনুস বলেন, “আমরা এই ম্যাচের জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারনে আমরা লড়াই করতে পারিনি। যদিও আবহাওয়ার তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছেনা কিন্তু তবুও আমরা তৃতীয় টেস্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করবো।”

উল্লেখ্য গতমাসে ইংল্যান্ড – ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট বৃষ্টির কারনে ও আলোক স্বল্পতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইংল্যান্ড এর সাবেক অধিনায়ক নাসের হোসেন আইসিসিকে তাদের নিয়ম নীতি গুলো কে পুনরায় পর্যালোচনা করার পরামর্শ দেন। এছাড়াও আলোক স্বল্পতার ক্ষতি পুষিয়ে নিতে গোলাপি বলের সাহায্য নেয়া যেতে পারে বলে তিনি মনে করেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও তার টুইট বার্তায় প্রায় একই সুরে কথা বলেছেন। তবে তিনি মনে করেন বৃষ্টি বিঘ্নিত ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা দরকার।

তবে এই বিষয়ে একমত পোষণ করেননি ওয়াকার।
তিনি মনে করেন ছয়দিনের খেলা একটি নির্দিষ্ট পিচের জন্য খুব বেশি হয়ে যায়। এমনিতেই পাঁচ দিনের খেলায় পিচকে বাড়তি ধকল পোহাতে হয়। খেলার তৃতীয় দিন থেকেই পিচ ভিন্ন আচরণ করতে শুরু করে যা খেলারই অংশ। কতৃপক্ষ তাই পাঁচ দিনের খেলাকে চার দিনে নামিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই ছয়দিনের খেলার বিষয়টি অযৌক্তিক মনে করেন তিনি। এছাড়াও গোলাপি বলের ব্যাপারে ওয়াকার বলেন,” ইংল্যান্ড মাত্র একটি গোলাপি বলের টেস্ট খেলেছে।তাই আমাদের দেখতে হবে কোন গোলাপি বল ব্যবহার করা যাবে কারণ আমি জানিনা গোলাপি বলের বেলায় বিশেষ করে ডিউকের গোলাপি বল ইংল্যান্ডের কন্ডিশনে কেমন আচরণ করবে। যদি আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকে এবং খেলা কৃত্রিম আলোয় হয় তাহলে এটির খুব বেশি মুভমেন্ট থাকবে যেটা আমরা অস্ট্রেলিয়ায় দেখতে পাই। এক্ষেত্রে খেলার কৌশলে পরিবর্তন আনতে হয় ও টসও খুব বড় ভূমিকা রাখে। তবে টেস্ট ক্রিকেটে মানুষকে আকৃষ্ট করতে ও আয়ের ব্যাপার বিবেচনা করলে এই ধারণাটি আমার কাছে ভালো লেগেছে।

মারুফ হোসেন।। ঢাকা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg