শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার / ১৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই ও চালক ফারুক তালুকদার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামীম (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জনতা ব্যাংকের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. শামীম বারইপাড়া গ্রামের রাজবাড়ী সদর, থানার সাদেক এর ছেলে। তিনি ফরিদপুর কোতয়ালী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

র‌্যাব জানায়, মামলাটি দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত গত ২৯ মে ২০২৫ তারিখে রায় প্রদান করেন। রায়ে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পেনাল কোডের ৩৯৪ ধারাসহ ৩৪ ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিক গ্রাম থেকে অটোরিক্সা চালক ফারুক তালুকদারকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে নিয়ে যায় আসামিরা। পরে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করে পালিয়ে যায়। ওই রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরদিন নিহতের ভাই মো. হান্নান তালুকদার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তারকৃত আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। অবশেষে র‌্যাব-১০ এর অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg