শিরোনাম
৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময় পাংশায় প্রবাসীর বাড়িতে চাঁদা দাবিতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান পাংশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে ধর্ষণ মামলার পর বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ, আসামির বিরুদ্ধে হুমকির অভিযোগ রাজবাড়ীতে বিদায়ী পুলিশ সুপার মনজুর মোরশেদের বিদায় সংবর্ধনা রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেনের দায়িত্ব গ্রহণ ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)

৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময়

স্টাফ রিপোর্টার / ১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকায় চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময় ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন।

মতবিনিময় সভায় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পাঁচজন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন। এ সময় রাজবাড়ী জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে পুলিশের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ব্রিফিং দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার মীর মনির হোসেন প্রশিক্ষণার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি তাদের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পুলিশ সুপার বলেন, মাঠ সমীক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা মাঠপর্যায়ে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ কর্মজীবনে দায়িত্ব পালনে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামসুল হকসহ রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg