শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

২২ কেজির এক বোয়ালের দাম ৫৬ হাজার টাকা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার (৪সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মানিকগঞ্জের জেলে কাইয়ুম হালদারের জালে ২২কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

পরে বেলা আড়াইটার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে আনলে স্থানীয় মৎস ব্যবসায়ী শাহজাহান শেখ ২হাজার ২শ টাকা কেজি দরে মোট ৪৮হাজার ৪শ টাকা দিয়ে কিনে নেন।

এর পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট কেজি প্রতি ২হাজার ৫শ ৫০টাকা কেজি দরে মোট ৫৬হাজার. ১শ টাকায় বিক্রি করেন।

এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা আড়ৎ এর সামনে ভিড় জমায়।

জেলে কাইয়ুম হালদার বলেন, নিত্য দিনের ন্যায় আজকেও ভোরের দিকে পদ্মায় মাছ ধরতে আসি কয়েকবার জাল ফেললেও মাছ না পেয়ে হতাশ হই। পরে শেষের দিকে পদ্মা ও যমুনার নদীর মোহনায় জাল ফেললে এই বোয়ালটি ধরা পড়ে। মাছটি পেয়ে ভালই লাগছে।

জেলা মৎস কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, পদ্মা নদীর এ এলাকায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলতে পারলে মাছগুলো নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg