শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

হেফাজতের মহাসচিব কাসেমীর অবস্থার আরও অবনতি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

0Shares

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে (হাই-ডিপেন্ডেন্সি ইউনিট) চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর অবস্থার আরও অবনতি হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুরের অবস্থার আরও অবনতি হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার চেয়েছেন স্বজনরা।

এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।

গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

ডেস্ক রিপোর্ট।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg