শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

স্বাস্থ্যবিধি মেনে ২৩ আগষ্ট থেকে রাজবাড়ীতে শুরু হচ্ছে ট্রেন চলাচল

স্টাফ রিপোর্টার / ১২০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২০

0Shares

 

৯ আগস্ট বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে একটি চিঠির মাধ্যমে জানানো হয়,৪টি শর্ত মেনে দেশজুড়ে আরো কয়েকটি রুটে বেশ কিছু ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

চিঠিতে বলা হয়,১৬ আগষ্ট হতে ১৩ টি রুটে,২৩ আগষ্ট হতে আরো ১৭ টি রুটে এবং ৩১ আগষ্ট হতে আরো ১০ টি রুটে ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

এর মধ্যে ২৩ আগষ্ট থেকে শুরু হবে খুলনা-গোয়ালন্দ ঘাট-খুলনা রুটের নকশীকাঁথা এক্সপ্রেস।

উল্লেখ্য, নকশীকাঁথা এক্সপ্রেস রোজ দুপুর ১ টা ৫৫ মিনিটে খুলনার উদ্দেশ্যে রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে যায় এবং রোজ সকাল খুলনা থেকে ছেড়ে এসে সকাল ৯.৪৫ এ রাজবাড়ী স্টেশনে পৌছায় এবং সকাল ১০ টায় রাজবাড়ী স্টেশন থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের চিঠিতে যে ৪ টি শর্ত বেধে দেওয়া হয়েছে,সেগুলো হলো – আন্তঃনগর ট্রেনের টিকিট যাত্রার দিনের থেকে ৫ দিন আগে ইস্যু করা হবে। আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন এবং অ্যাপের মাধ্যেমে বিক্রয় করা হবে, বিক্রিত টিকিট ফেরত হবে না কিংবা টাকা রিফান্ড করা হবে না। আন্তঃনগর ট্রেনে কোন স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হবে না। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে কোচের ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রয় করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg