শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

স্বাস্থ্যঝুঁকি নিয়ে ঈদে ঘরমুখী মানুষ

স্টাফ রিপোর্টার / ৬৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২০

0Shares

স্বাস্থ্যঝুঁকি নিয়েই ঈদুল আযহা উপলক্ষ্যে মানুষ ঈদের ছুটিতে ঘরে ফিরতে শুরু করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে খ্যাত দৌলতদিয়া ঘাট দিয়ে ফিরতে শুরু করেছে দক্ষিন পশ্চিমাঞ্চলের যাত্রীগণ। রাজধানী ছেড়ে খুলনা, যশোর,বরিশাল,গোপালগঞ্জ, ঝিনাইদহ, ফরিদপুর, কুষ্টিয়া জেলার যাত্রীরা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরী ও লঞ্চ দিয়ে পারাপার হয়ে ভীড় করছেন দৌলতদিয়া বাস টার্মিনালে তাদের গন্তব্যে যেতে।

এদিকে উপজেলা প্রশাসন যাত্রীদের যেন হয়রানির শিকার না হতে হয় সেটা লক্ষ্য করে দৌলতদিয়ায় বাসের স্থায়ী কাউন্টারের পাশাপাশি অস্থায়ী কাউন্টার স্থাপন করেছেন, এতে করে যাত্রীরা যার যার গন্তব্যে কাউন্টার থেকে টিকিট কেটে নির্বিঘ্নে যেতে পারছেন।

যাত্রীদের এতে করে দালালের খপ্পরে পড়তে হচ্ছে না। তবে সরকার ঘোষিত মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও কেউ কেউ তা মানছেন না, মানছেন না সামাজিক দূরত্বও।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঘটছে না কোনো অপ্রীতিকর ঘটনা।যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্য স্থানে যেতে পারছেন। নিয়ম মেনেই শৃঙ্খলার সাথেই চলাচল করছে বাস, ফলে নেই কোন যানজট।

ফিরাজ আহম্মেদ।।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg