শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

দোয়া চাই সাথে ক্ষমা চাই আমি করোনা পজিটিভ

সাংবাদিক রবিউল ইসলাম করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার / ৬৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

0Shares

দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন।

গত ২ আগষ্ট তিনি করোনার জন্য টেস্ট করালে আজ ৫ আগষ্ট তার করোনা পজিটিভ ফলাফল আসে। আজ রাজবাড়ী সদরে যে আট জনের করোনার ফলাফল পজিটিভ এসেছে তার মধ্যে তিনি একজন।

খন্দকার রবিউল ইসলাম মজনু সামাজিক যোগাযোগ মাধ্যেমে জানান,

“দোয়া চাই সাথে ক্ষমা চাই আমি করোনা পজিটিভ, রাজবাড়ী সদরে ৮জনের মধ্যে আমিও একজন। আল্লাহ্ কখন কাকে কি রোগ দিবে তা কেউ বুঝতেও পারে না। আল্লাহ্ তুমি ক্ষমা করার মালিক তুমি জানো আমি তোমার অসহায় বান্দাদের জন্য কতটুকু কাজ করেছি। তবুও তুমি আমায় ক্ষমা করো যদি কোন ভুল করে থাকি। আমি গত ০২\০৮\২০২০ তারিখে নমুনা দিয়েছিলাম নমুনা দেওয়ার পর থেকেই আমি আর বের হইনি বাড়ি থেকে। আজ রিপোর্ট পজিটিভ এসেছে”

খন্দকার রবিউল ইসলাম সাংবাদিকতার পেশার পাশাপাশি ‘মানবিক রাজবাড়ী’ নামের একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি করোনাকালীন সময়ে প্রতিদিন ৬০ জন অসহায় ছিন্নমূল মানুষের খাবারের ব্যবস্থা করেছেন।

তিনি রাজবাড়ী টেলিগ্রাফকে জানান,তিনি এখন অনেকটাই সুস্থ আছেন এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করছেন। তিনি নিজ বাসায়ই হোম আইসোলশনে আছেন।

উল্লেখ্য, রাজবাড়ী টেলিগ্রাফের বিজ্ঞাপন ও বিপনণ পরিচালক এবং জুবায়েদ হাসান রাকিব তার সাথে ফোনযোগে কথা বলেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। রাজবাড়ী টেলিগ্রাফের সম্পাদক ও প্রকাশক গাজী সাইফুল ইসলাম এবং টেলিগ্রাফের প্রধান নির্বাহী কর্মকর্তা শামস্‌ সোহাগ তার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg