শিরোনাম
কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

লন্ডনের রাস্তায় নগ্ন হয়ে সাইকেল চালানো কে এই তরুণী?

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

0Shares

কেরি বার্নাস, একজন প্রযুক্তি উদ্যোক্তা। করোনাকালে এই ব্রিটিশ তরুণী করে ফেলেছেন সাহসী এক কাজ। তাও আবার মানুষের কথা ভেবে, মানুষের কল্যাণেই।

জানা যায়, হঠাৎ করেই মানসিকভাবে ভেঙে পড়ে কেরি বার্নাসের খুব কাছের একজন। পরপর তিনবার আত্মহত্যার চেষ্টাও করে সে। এ ছাড়া নিজের চাচাতো ভাইও অল্প বয়সে মানসিক যন্ত্রণায় ভুগে শেষ করে দেন নিজেকে।

আরও পড়ুন… ঈদের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে
আর এভাবেই মানসিক যন্ত্রণায় ভোগা মানুষদের সাহায্যে এগিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। আর সেজন্য অনুদান সংগ্রহের কাজে নেমে পড়েন তিনি। কিন্তু কিভাবে হবে অনুদান সংগ্রহ- তা নিয়ে আলোচনা করছিলেন নিজের রুমমেটের সঙ্গে।

রুমমেট মজা করে বলেছিলেন, তুই যদি নগ্ন হয়ে লন্ডনের রাস্তায় সাইকেল চালিয়ে বেড়াতে পারিস তাহলে হয়তো লোকজনের নজরে পড়বি।

কেরি বলেন, রুমমেটের শেষ তিনটি কথা ‘লোকজনের নজরে পড়বি’ এটাই আমার মনে লাগে। ভাবি এটা দারুণ আইডিয়া হতে পারে। কেননা আমি যখন এই সিদ্ধান্ত নেব বলে ভাবছিলাম তখন লন্ডনে কঠিন শীত পড়ছে। তাপমাত্রাও প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন… দেশে ঈদ কবে জানা যাবে বুধবার
এরপর হাড় কাঁপানো ওই শীতেই প্রায় নগ্ন হয়ে লন্ডনের রাস্তায় সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান কেরি বার্নাস। দূর থেকে দেখলে সম্পূর্ণ নগ্নই মনে হবে। কিন্তু কাছে গেলে বোঝা যাবে শুধুমাত্র যৌনাঙ্গ ঢেকে রেখেছেন ওই তরুণী। তাতেও প্রয়োজনাতিরিক্ত আবরণ নেই। বাকি শরীর অনাবৃত, তবে স্তনে লাগিয়ে রেখেছেন গ্লিটার।

তীব্র শীতে ওই অবস্থায় তাকে দেখে কেউ অবাক হয়ে তাকাচ্ছেন, কেউবা বিদ্রূপের চোখে। সেসবের পরোয়া না করেই হাসিমুখে ঘুরে বেড়ান তিনি। ক্যামেরার সামনে পোজও দেন। লন্ডনের কভেন্ট গার্ডেন, টাওয়ার ব্রিজ ও বাকিংহাম প্যালেস এলাকায় পরপর ১৪ দিন সাইক্লিং করেন তিনি।

আরও পড়ুন… বাসা ভাড়া দেয়ার কথা বলে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করল মালিকের ছেলে
সাইকেল সফর শুরু করার আগে এক ভিডিওবার্তায় তিনি বলেন, করোনাকালে মানসিক অবসাদ মারাত্মক আকার নিয়েছে। অনেকেই এর শিকার হচ্ছেন। সম্প্রতি আমার খুব কাছের একজন আত্মহত্যার চেষ্টা করলে আমি বিষয়টি আরও বিশেষভাবে অনুধাবন করতে পারি। বুঝতে পারি মানসিক অবসাদের প্রভাব কতটা মারাত্মক হতে পারে। তাই অবসাদের শিকার মানুষদের পাশে দাঁড়াতে দুই সপ্তাহের এই সফর শুরু করেছেন ২৯ নভেম্বর।

‘কেরি সাইকেলস ন্যুড’ হ্যাশট্যাগ দিয়ে সফরের নানা ছবি শেয়ার করেছেন অনেকে। এর মাধ্যমে ৭০০০ ব্রিটিশ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮ লাখ লাখ টাকা জোগাড় করার লক্ষ্য ছিল কেরির। সেই লক্ষ্য পূরণ করে আরও বেশি অনুদান সংগ্রহ ফেলেছেন তিনি।

আরও পড়ুন… দাবির মুখে ঈদের ছুটি বাড়ছে
জানা গেছে এই সংগ্রহের পুরোটাই তিনি দিয়ে দেবেন ‘মাইন্ড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। যার কর্মীরা মানসিক অবসাদে ভোগা রোগীদের নানাভাবে সাহায্য করেন। সূত্র : Rtv onlinee

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg