শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

রিকসার প্যাডেল ঘুরিয়ে চলে স্কুলছাত্র মমিনের পড়াশোনা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

মমিন, প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়াই করে যাওয়া এক কিশোর। বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে সিরাজ খাঁ পাড়ায়। চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

অর্থাভাবে একসময় পড়াশোনা বন্ধ হয়ে যায় মমিনের। তবে পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তির কাছে হারমানে তার দরিদ্রতা, আবারও ভর্তি হয় স্কুলে।

অভাবি ঘরে বাবার অকর্মণ্যতা ও সংসারে নিত্য টানাপোড়েনে লেখাপড়ার পাশাপাশি বাধ্য হয়েই চার সদস্যের সংসারের বোঝা নিজের কাঁধে নিয়েছে সে। রিকসা চালিয়ে সংসার চালানোর পাশাপাশি চালায় নিজের ও ভাইয়ের লেখাপড়ার খরচ।

অদম্য মেধাবী এই কিশোর প্রতিদিন সড়কে সড়কে রিকসার প্যাডেল ঘুরিয়ে জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছেন। স্বপ্ন পড়াশোনা করে অনেক বড় হবে।
কিন্তু একদিকে পেটের ক্ষুধা, অন্যদিকে লেখাপড়া, না পারে স্কুলের পোশাক বানাতে, না পারছে একটু প্রাইভেট টিউটরের নিকট পড়তে। তাই সে আর পেরে উঠছে না। ফলে সহমর্মিতার ও সহযোগিতা চাইছে বিত্তবান মানুষেরদের প্রতি।

চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বলেন, মমিন একজন অদম্য মেধাবী, রিকসা চালিয়ে রাতে রাতে পড়াশোনা করে কয়েকশত শিক্ষার্থীদের মধ্যে সপ্তম শ্রেণিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, সেইসাথে পঞ্চম স্থান অধিকার করেছে। আর্থিকভাবে কেউ সাপোর্ট  দিলে সে অনেক ভালো করবে।

আমার বিশ্বাস এই মমিনের পাশে কেউ না কেউ এসে দাঁড়াবে, নতুন স্বপ্নের কুঁড়ি মেলবে সে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg