আজ বুধবার ( ১৪ অক্টোবর) রাজবাড়ী বড় বাজারে ঘুরে দেখা যাই প্রতিটা সবজির দাম বৃদ্ধি। এতে ক্রেতারা হিমসিম খাচ্ছে। বিক্রেতাও পড়েছে সমস্যাতে।
আজকের সবজি বাজারের খুচরা মূল্য (প্রতি কেজি):আলু ৪৫ টাকা, মরিচ ২২০ টাকা, পটল ৫০ টাকা, কচু মুখি ৪০ টাকা , লাউ ১ পিস ৩৫-৪০ টাকা, পেঁয়াজ ৮৫ টাকা, রসুন ১০০ টাকা, আদা ৯০ টাকা, ধুন্দল ৩০ টাকা, মূলা ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, বেগুন ৬০ টাকা, শশা ৭০ টাকা, গাজর ৮০ টাকা, উচ্ছে ৭০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা, ফুল কপি ১২০ টাকা, কাঁচকলা ১ হালি ২৫ টাকা, মিষ্টি কুমড়া ১ কেজি ৩৫ টাকা, লেবু ১ হালি ১৬-২০টাকা।
বাজার করতে আসা নবিন ও রসিদের সাথে কথা বললে তারা বলেন, আমার জিবনে কখনো আলু ৪৫ টাকা দিয়ে কিনি নাই। এবার কিনতে হচ্ছে। প্রতিটা সবজির দাম বেশি। টাকা ফুরিয়ে যাই ব্যাগ ভরে না বাজারে। প্রতি বছর এই সময়ে দাম বৃদ্ধি পাই কিন্তু এমন বৃদ্ধি পাই না। বেগুন ৬০ টাকা কেজি। এভাবে দাম বৃদ্ধি পেলে কষ্টে পড়ে যাবো। করোনা সময় থেকে আয়ের উৎস অর্ধেকের থেকে কমে নেমে এসেছে। সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে।
দোকানদার ইমন, শহীদ, মালেক বলেন, দাম বৃদ্ধিতে আমাদেরও অনেক সমস্যাতে পড়তে হয়েছে। ক্রেতারা আগে যা কিনতো এখন কিনছে অর্ধেক। কাষ্টমার কমে গেছে। দাম বৃদ্ধি পেলে সবারই সমস্যা হয়। আমারা অনেক সবজি বিক্রয় করতে পারিনা, সেগুলো নষ্ট হয়ে যাই। দাম বৃদ্ধিতে আমাদেন লাভ হচ্ছে না আরো লোকসান হচ্ছে।