শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে তরুণ স্বেচ্ছাসেবকদের সহযোগীতায় বৃদ্ধ যাযাবর হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার / ১২২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

0Shares

মো.ইব্রাহিম আশি উর্ধ্ব একজন যাযাবর। দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলায় করেছেন ভিক্ষাবৃত্তি। বিভিন্ন জেলা ঘুরে এখন তিনি রাজবাড়ী জেলায়। আজ শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা শহরের পান্নাচত্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন রাস্তার পাশে। নজরে পড়ে কিছু তরুণের।
তৎক্ষণাৎ তারা ফোন দেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মিজানুর রহমানকে। মিজানুর রহমান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারকে নির্দেশ দেন বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধারের।
সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারের নির্দেশে এএসআই শহিদ ঘটনাস্থলে আসেন এবং তরুণদের সহায়তায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যান সেই সাথে তিনি রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মাজহারুল ইসলামকে বিষয়টি অবহিত করেন।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.তাইরাম মাহমুদ বৃদ্ধি রোগীকে দেখে তাকে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে বলেন।

রাজবাড়ী সদর হাসপাতালে তখন জেলা সমাজ সেবার প্রবেশন অফিসার মাজহারুল ইসলাম, রাজবাড়ী সদর হাসপাতাল সমাজ সেবা অফিসার মো.রফিকুল ইসলাম,এএসআই শহিদ, স্বেচ্ছাসেবী তরুণ মিকাইল, ইয়ামিন,হৃদয়,রেশাদ,সাদমান,রবিন,শান্ত,সৈকত,সালমান এবং রিয়াদ বৃদ্ধ যাযাবর কে হাসপাতালে ভর্তি করে এবং তার চিকিৎসার জন্য যাবতীয় সহযোগিতা প্রদান করেন।
বৃদ্ধকে উদ্ধার করা স্বেচ্ছাসেবি তরুণ মিকাইল এবং পুলিশের সাথে কথা বলে জানা যায়,বৃদ্ধ জানিয়েছেন তার বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার গোপালপুর গ্রামে।

বৃদ্ধ যাযাবরের শারিরীক অবস্থা জানতে চাইলে রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. তাইরাম বলেন,” সেভাবে ওনার কোন জটিল অসুখ আছে বলে আপাতত মনে হচ্ছে না। দূর্বলতার কারনে এবং বয়সের জন্য মাথা ঘুরে পড়ে গেছিলেন। আমরা ঔষুধ দিয়েছি। মাথার আঘাত ড্রেসিং করে দিয়েছি। আশা করি সুস্থ হয়ে উঠবেন।
পরে রাজবাড়ী টেলিগ্রাফের বিজ্ঞাপন ও বিপণন পরিচালক ও রাজবাড়ী সার্কেলের এডমিন জুবায়েদ হাসান রাকিব তাৎক্ষণিকভাবে হাসপাতালে  গিয়ে বৃদ্ধ যাযাবরের চিকিৎসা সেবা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
সুকান্ত বিশ্বাস।। রাজবাড়ী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg