শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ী পাংশায় শিশু শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আটক-১

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মুন্নাফ শেখ ওরফে বাঙালকে (৪৫) আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। মুন্নাফ শেখ উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের (রায়নগর সাদারচর) শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছে। চরঝিকরি প্রাক-প্রাথমিক ব্র্যাক স্কুলের শিশু শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণধোলাই করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মুন্নাফ শেখ ওরফে বাঙালকে আটক করে।

ওই স্কুলছাত্রী বলেছে, আমার মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক এ ঘটনা ঘটায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রাশিদা খাতুন বলেন, আমি জানালা দিয়ে ঘটনাটি দেখতে পাই। পরে মেয়েটির নাম ধরে ডাক দিলে মেয়েটি ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে। পরে স্থানীয়রা এসে মুন্নাফ শেখকে ধরে রেখে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলিম বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি খুবই ন্যক্কারজনক ও শাস্তিযোগ্য অপরাধ। তদন্তসাপেক্ষে উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সোমবার (১২ জুলাই) রাতে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেছেন, যার নং -৫।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg