শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

রাজবাড়ী পাংশায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

0Shares

 

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৮আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহারসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের গরীব, অসহায় ও দরিদ্র পরিবারের প্রশিক্ষিত ৭ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg