শিরোনাম
রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

রাজবাড়ী টেলিগ্রাফে সংবাদ প্রকাশের পর মুক্তি পেল সেই মা

স্টাফ রিপোর্টার / ৫৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী টেলিগ্রাফে সংবাদ প্রকাশের পর দেড় বছরের শিশু আলফি শাহরিনের মা মান্না তানিয়া অবশেষে মুক্তি পেয়েছে। বুধবার দুপুরে ভ্রামমান আদালতে শাস্তিপ্রাপ্ত স্বামীকে পালাতে সহযোগিতার মাধ্যমে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে তাকে পনের দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর সেই আদেশের বিরুদ্ধে আপিল করলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তার কারাদণ্ড মওকুফ করে তাকে খালাশ প্রদান করেন।

এর আগে, মানিকগঞ্জের সিংগাইরে বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালটিকে সিলগালা ও প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সেসময় মান্না তানিয়া তার স্বামী হাসপাতালের মালিক নজরুল ইসলাম স্বপনকে পালাতে সহযোগিতা করেন। এ অপরাধে তাকে গ্রেফতার করে পনের দিনের কারাদণ্ড দেয়া হয়।

তবে তার দেড় বছর বয়সী দুধের শিশু রয়েছে জানিয়ে অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী টেলিগ্রাফে এ সংবাদ প্রকাশের বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে কারাদণ্ডের আদেশ মওকুফ করে খালাস প্রদান করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

মান্না তানিয়ার মা নাজমুন নাহার জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার নাতনি তার মাকে না পেয়ে খুব করছিল। আমার মেয়েকে মুক্তি দেয়ায় ডিসি স্যারের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো।

জেলা প্রশাসন সূত্র জানায়, আইনগতভাবে তারা আপিল করেছিল। ওই গৃহবধুর দেড় বছরের শিশু সন্তানের কথা চিন্তা করে মানবিক কারণে তাকে মুক্তি দেয়া হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg