শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

করোনায় আক্রান্ত এমপি রুমা চৌধুরীকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

স্টাফ রিপোর্টার / ৬৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন । তার নমুনা দেয়া হয় ঈদের দুই দিন আগে। গতকাল রোববার পজিটিভ রিপোর্ট পেয়েছেন।

আজ সোমবার সকালে তার শরীরে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ায় তাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতাল ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, এমপি সালমা চৌধুরী রুমার অক্সিজেন কমে যাচ্ছে। উন্নত চিকিৎসার প্রয়োজন। তাঁকে ঢাকায় প্রেরণ করেছি।

আজ সোমবার দুপুরে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭১ বিশেষ হেলিকপ্টার অবতরণ করে। অবতরণের পর সালমা চৌধুরী রুমা কে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস ইউনিটে নেওয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg