শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী সৃজনশীল গণিত চর্চার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে

স্টাফ রিপোর্টার / ৫১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

সুকান্ত বিশ্বাসঃ বিদ্যালয়-মহা বিদ্যালয়ের গতানুগতিক গণিত চর্চার বাইরে গিয়ে সৃজনশীলতা দিয়ে কিভাবে গণিতকে ভাবা যায় – এই উদ্দ্যেশকে সামনে রেখে আর্যভট্ট গণিত পাঠাশালার আয়োজনে ২৪ শে ফেব্রুয়ারি থেকে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী সৃজনশীল গণিত চর্চার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

“আর্যভট্ট গণিত পাঠশালা” তিন দিনব্যাপী “সৃজনশীল গণিতের ক্যাম্প”-এর আয়োজনে শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত রাজবাড়ী জেলার যেকোনো প্রান্তের স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ্রহণ করতে পারবে। আগামীকাল সকাল সাড়ে ৯ টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী এই গণিত ক্যাম্পের উদ্বোধন করবেন সাবেক জেলা শিক্ষা অফিসার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব সৈয়দ সিদ্দিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত থাকবেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী শিক্ষক জনাব রেজাউল করিম।

গণিত ক্যাম্পে সৃজনশীল গণিত শিক্ষার প্রশিক্ষক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী মোহাম্মদ মাজেদুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক দলের সদস্য ও টাঙ্গাইলের বোসন বিজ্ঞান সংজ্ঞের সদস্যবৃন্দ,যশোরের ত্রিভুজ ম্যাথ ক্লাবের মাহমুদুল হাসান, ডেভিয়েশন সায়েন্টিফিক সোসাইটির মো মাহফুজুর রহমান রাহাত ও ওয়ালী করিম।
অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg