শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু, আহত ২

Lutfor Rahman / ১৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: আজিজুল বেপারী (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনা আরও দুই মোটরসাইকেল আরোহী কে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল বেপারী রাজবাড়ী সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিলো। আগামী কাল বুধবার (১২ ফেব্রুয়ারী) তার সিলেটে ফেরার কথা ছিল। আজ বিকেলে আজিজুল তার বন্ধু নয়ন কে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আজিজুল নয়ন ও অপর মোটরসাইকেল আরোহী হাসান কে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসক আজিজুল কে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাজীবদের সরকার বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় তিন জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আজিজুল হাসপাতালে আনার আগেই মারা যান। মোটরসাইকেল আরোহী নয়ন ও হাসান এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় সেরা সদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg