শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

রাজবাড়ীতে বানভাসি পরিবারের মাঝে খাবার বিতরণ করেন সংগীত শিল্পী ইমরান হোসাইন

স্টাফ রিপোর্টার / ৯৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

0Shares

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে বানভাসি ৫০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেন সংগীত শিল্পী ইমরান হোসাইন।

ইমরান হোসেনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘মেইড ইন বাংলাদেশ’, ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এবং ‘কানেক্ট দ্যা ডটস’ এর পক্ষ থেকে ‘এলিবিয়ন গ্রুপ’, ‘কর্ণফুলি ফাউন্ডেশন’,’রোটারি ক্লাব অব চট্টগ্রাম সাগরিকা’ এবং ‘এক্সসিলেশন এক্সপ্রেস’ এর সহযোগীতায় বন্যা দূর্গতদের মধ্যে এই ত্রাণ বিতরন কার্যক্রম চলছে।

সংগীত শিল্পী ইমরান হোসাইন রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, “আমার ইউকেলেলে নিলামের ২৫ লক্ষ টাকায় সারা দেশব্যাপী ২১ টা জেলার ৩৩ টা ইউনিয়নের বানভাসিদের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছি। আজ এসেছি রাজবাড়ী জেলার মহাদেবপুর গ্রামে। আমার একটি সংগঠন আছে, “MADE IN BANGLADESH”,। এছাড়া আনন্দ আসবেই স্লোগানকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার বানভাসিদের মাঝে দাঁড়িয়েছি। রাজবাড়ী সার্কেল টিমকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য।”

খাবার  বিতরণ

ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সাব এডিটর পান্থ আবজাল, ইমরান হোসাইনের বন্ধু ও সহযোগী হুজাইফা,রাজবাড়ী সার্কেলের এডমিন জুবায়েদ হাসান রাকিব সহ,মমিন শিকদার, শামীম শিকদার, তারিকুল ইসলাম রুমন, রাজবাড়ী সার্কেলের বেশকয়েকজন এডিটর, মডারেটর ও সার্কেল সদস্য।

রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শামস্ সোহাগ বলেন, সার্কেল টিম যে কোন মানবতার কাজে বরাবরের ন্যায় সংযুক্ত আছে। প্রিয় সংগীত শিল্পী ও প্রিয় মানুষ ইমরান হোসাইন ভাই রাজবাড়ীতে এসে ত্রান বিতরণ করেছে সার্কেল টিমের সার্বিক সহযোগিতায়। আমি রাজবাড়ী সার্কেল ও সার্কেল ফাউন্ডেশন এর পক্ষথেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তার “MADE IN BANGLADESH ” সামনের দিকে আরো এগিয়ে যাক সেই কামনা করি এবং আগামীতেও সার্কেল টিম যে কোন সেবা মূলক কাজে বরাবরের মত অংশগ্রহণ করবে।

ভিডিও দেখতে প্রবেশ করুন>>>https://www.facebook.com/rajbaricircle/videos/2112290382236491/

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg