শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

রাজবাড়ীতে নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন

স্টাফ রিপোর্টার / ৭০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

0Shares

করোনা মহামারির মধ্যে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনকে রাজবাড়ীর নতুন সিভিল সার্জন হিসেবে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় অষ্টম কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি মর্মে গণ্য হবেন।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানা যায়, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনকে রাজবাড়ীর সিভিল সার্জন ও রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামকে নরসিংদীর সিভিল সার্জন হিসেবে বদলি ও পদায়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে ৮ জেলার সিভিল সার্জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের সিভিল সার্জন পদমর্যাদার উপ-পরিচালক (সিডিসি) ডা. ফারুক আহমেদকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্সেস অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

জানা গেছে, রাজবাড়ীর নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন ২৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ,হন এবং সবশেষ নরসিংদীর সিভিল সার্জন হিসেবে যোগদান করেন ২০২০ সালের ১২ জানুয়ারিতে।

এদিকে রাজবাড়ীর বিদায়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি রাজবাড়ীতে যোগদান করেন। বর্তমানে বদলিজনিত কারণে তার নতুন কর্মস্থল নরসিংদী।

নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, হঠাৎ করেই তার বদলির আদেশ পেয়েছেন এবং ৭ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। সেই আদেশ মেনেই তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজবাড়ীতে যোগদান করবেন। তবে সাবেক কর্মস্থলের কাজ বুঝিয়ে দিতে হয়ত কয়েকদিন সময় লাগবে। এছাড়া যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য রাজবাড়ীবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg