শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

রাজবাড়ীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদল কর্মী আহত

Lutfor Rahman / ২২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশার পাট্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে মনিরুল ইসলাম (৪০) নামে এক যুবদল কর্মী দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পাট্টা ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।সে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আহত মনিরুল ইসলাম পাট্টার আকবর বিশ্বাসের ছেলে এবং ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী।

জানা গেছে, উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন সোহাগের (৩০) ওপর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পাট্টার গোলাবাড়ী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে পাট্টা ইউনিয়ন যুবদলের আয়োজনে জাগিরকয়া নতুন বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

সমাবেশ শেষে সন্ধ্যার পর প্রধান অতিথির গাড়িবহর পাংশা শহরে ফেরার পথে গোলাবাড়ী এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত। এসময় পাট্টা ইউনিয়ন যুবদল কর্মী মনিরুল গুলিবিদ্ধ হন। তার বাম হাতে গুলি লেগেছে।

পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল আলম মুরাদ বিশ্বাস বলেন,প্রতিবাদ সভা শেষ করে ফেরার পথে গোলাবাড়ী এলাকায় পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের গাড়িবহর লক্ষ্য করে সজলসহ ৮-১০ জনের একদল সন্ত্রাসী গুলি করে। এ সময় ইউনিয়ন যুবদল কর্মী মনিরুলের হাতে গুলি লাগে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার যারা যুবদল নেতা ফরহাদের ওপর হামলা করেছে, আজও (শুক্রবার) তারাই হামলা করেছে। এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে এলাকার ভয়াবহ অবস্থা হবে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg