শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৬০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার পাংশা-মাছপাড়া রেলওয়ে স্টেশনের মাঝে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৭০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর ) পাংশা উপজেলার মাছপাড়া দাপাইটা ব্রীজ সংলগ্নে এই ঘটনা ঘটে।

রাজবাড়ী টেলিগ্রাফকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সাব ইনস্পেক্টর মশিউর রহমান।

তিনি জানান, আনুমানিক ভোর ৫:০০ টাই মালবাহী ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহত হন। এলাকার লোকজন ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজবাড়ী রেল পুলিশের কাছে হস্তান্তর করে। লাশের ওয়ারিশ বা আত্নীয় স্বজন পাওয়া যাই নি। আগামীকাল ময়না তদন্তের শেষে লাশটি রাজবাড়ী আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এই বিষয়ে জেলা প্রশাসক বরাবর দাফন অনুমতির আবেদন করা হয়েছে।
এবিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg