শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ সহ আটক ১

Lutfor Rahman / ১৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

গোয়ালন্দ, রাজবাড়ী;

রাজবাড়ীর পদ্মা নদীতে অস্ত্র ও গুলিসহ মো. ফারুক হোসেন (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ ফাড়ির ইনচার্জ এস আই এনামুল হক।

আটক ফারুক হোসেন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফরা গ্রামের আক্কাস আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে।

এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি দেশীয় কাঠের বাটযুক্ত পাইপগান, ১টি কাঠের বাটযুক্ত এয়ারগান, ৪টি অবিস্ফোরিত সবুজ ককটেল সদৃশ বস্তু, ১টি রামদা, ১৮টি তাজা কার্তুজ, ১টি লোহার শ্যালো মেশিনের হ্যান্ডেল, ১টি কাঠের বাটযুক্ত ডেগার ও একটি মোবইল উদ্ধার করা হয়েছে।

নৌ-পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীতে টহলে ছিলেন। এ সময় পাংশা থানা পুলিশ তথ্য দেয় যে, আক্তার শেখের বাড়ির পেছনে ইঞ্জিন চালিত নৌকায় কতিপয় লোক অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে পদ্মা নদীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। এ খবরে টহল দলটি সকাল সাড়ে ৭টার দিকে পাংশা থানা এলাকায় পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর সময় ফারুককে আটক করে যৌথবাহিনী। এ সময় তার সঙ্গে থাকা ট্রলারটি জব্দ করা হয়। এতে উল্লেখিত অস্ত্রগুলো পাওয়া যায়।

এ ঘটনায় নৌ-পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে দৌলতদিয়া নৌ-পুলিশের এসআই এনামুল হক বলেন, আটক আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং জড়িতদের খোঁজ নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg