শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার / ৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটার পর রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে অন্যান্য প্রতিমন্ত্রীর সঙ্গে তিনিও শপথ নেন।

তার ব্যক্তিগত সহকারী খান মো. এহসান শাহীন জানান, মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আহ্বান পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। নতুন দায়িত্ব অনুযায়ী তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসন থেকে এটি তার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, যিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট।
নতুন দায়িত্বে তিনি রাজবাড়ী জেলার উন্নয়ন ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এমন প্রত্যাশা স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg