শিরোনাম
রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)

স্টাফ রিপোর্টার / ১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: সাহসিকতা, বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন।

এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০২৫ সালের পুলিশ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগরিতে ৮ নম্বর ক্রমিকে স্থান পেয়েছেন রাজবাড়ী জেলা ডিবির ওসি মো. মফিজুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে।

ক্যাটাগরিগুলো হলো,বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং পিপিএম-সেবা।

পুলিশ পরিদর্শক মো. মফিজুল ইসলাম রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে অপরাধ দমন, অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিয়েছেন। তাঁর পেশাগত দক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবেই এ পদক প্রদান করা হয়েছে।

পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে মো. মফিজুল ইসলাম বলেন, যেকোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ ও উদ্দীপনা অনেক বাড়িয়ে দেয়। এ অর্জন রাজবাড়ী জেলা পুলিশের প্রতিটি সদস্যের। ভবিষ্যতে যেন আরও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য সবার দোয়া প্রার্থী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg