শিরোনাম
রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ

রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার / ১১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর ও গোয়ালন্দঘাট এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযানে গাঁজা ও হেরোইনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৩ জুন ২০২৬) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দঘাট থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকৃত ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার সেগুনবাগিচা গ্রামের তাজুল ইসলামের ছেলে তানজীদুল ইসলাম (২৫), ১নং বেড়াডাঙ্গা এলাকার শহিদুল ইসলামের ছেলে সুলতান আহমেদ (২৩), সজ্জনকান্দা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ইয়াফি (১৯), গোয়ালন্দঘাট থানার সাজউদ্দিন বেপারীপাড়া এলাকার সাত্তার মোল্লার ছেলে আলী মোল্লা (৪৩) এবং মৃত সোলেমানের ছেলে সোহেল মাতব্বর।

অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

আদালত তানজীদুল ইসলাম, সুলতান আহমেদ, ইয়াফি এবং আলী মোল্লাকে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া সোহেল মাতব্বরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ২৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg