শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক লেনদেনের টাকা নিয়ে ঝগড়া, বাড়িতে ঢুকে মারামারি, আহত দুই, আটক তিন

স্টাফ রিপোর্টার / ৪৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার” রাজবাড়ীর গোয়ালন্দে মাদক লেনদেনের টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোররাত আনুমানিক ২টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন স্বরূপারচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে দুইজন এবং স্থানীয় জনতা তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আলিপুর ও বাষানচর এলাকা থেকে তুষার ঘোষ (৩৬), রিফাত হোসেন ওরফে হোসাইন (২৪) এবং ফিরোজ বিশ্বাস (২২) নামের তিন ব্যক্তি মাদক ব্যবসায়ী কিবলু শেখের কাছে পাওনা টাকার জন্য গোয়ালন্দে আসেন। এসময় কিবলু শেখ তার স্ত্রীসহ স্থানীয় আহসান হাবিবের বাড়িতে অবস্থান করছিলেন।

পাওনা টাকা দাবিতে অভিযুক্তরা টিনের বেড়া টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে কিবলুর সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতিতে লিপ্ত হন। এই সময়ে আহসান হাবিবের পরিবার বাধা দিলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এতে আহসান হাবিবের ছেলে আব্দুল আউয়াল সর্দার (২৪) এবং স্ত্রী আমেনা খাতুন (৪৫) আহত হন।

সংঘর্ষের এক পর্যায়ে কিবলু শেখ ও স্থানীয়রা ‘ডাকাত’ বলে চিৎকার করলে এলাকাবাসী তুষার, রিফাত ও ফিরোজকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারা বর্তমানে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তারা সবাই ফরিদপুরের বাসিন্দা। মাদক লেনদেনের টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে কিবলু গোয়ালন্দে এসে আত্মগোপনে ছিল। খবর পেয়ে তার ব্যবসায়িক পার্টনাররা তাকে ধরে নিতে এলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় দু’জন আহত হয়েছে এবং আটক তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে ও মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg