শিরোনাম
গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদ দেওয়ানের বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর, মামলায় গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে হেনস্তা: ৯ জনের নামসহ মামলা, আসামি অজ্ঞাত ৫০ রাজবাড়ীর কাপড় বাজারে নারী নির্যাতনের অভিযোগ, প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি রাজবাড়ীতে নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী গোয়ালন্দের রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে আস্থা বস্ত্রালয়ের ভাইরাল ভিডিও নিয়ে ভোক্তা অধিদপ্তরের সতর্কবার্তা রাজবাড়ীতে ৯১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ঠিকাদারের গাফিলতিতে থমকে আছে ৩ কোটি ৭৪ লাখ টাকার সড়ক

রাজবাড়ীর কাপড় বাজারে নারী নির্যাতনের অভিযোগ, প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার / ৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কাপড় বাজারে এক নারীকে শারীরিকভাবে নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী শহরে প্রতিমন্ত্রীর বাসভবনে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা নায়ার সুলতানা, জেলা কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন স্মৃতি, সংস্কৃতি সম্পাদক কানিজ ফাতেমা বেবি শিখা, সমাজকল্যাণ সম্পাদক হুসনে নাহিদ পিয়া এবং জেলা কমিটির সদস্য কৃষ্ণা সাহা।

মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, রাজবাড়ীর কাপড় বাজারে এক নারীকে শারীরিকভাবে নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন হয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপও প্রয়োজন।
এদিকে একই দাবিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মানববন্ধন থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কাপড় বাজারের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg