শিরোনাম
পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

রাজবাড়ীতে ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেপ্তার

Lutfor Rahman / ২৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে রাজবাড়ী সদর থানার দয়ালনগর এলাকার আজগর আলী মন্ডলের ছেলে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী সদর থানার দয়ালনগর এলাকায় মাসুদ রানার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানাধীন দয়ালনগর এলাকায় মাসুদ রানা’র বাড়ীতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১০ জি.আর নং-১০, তারিখ-০৭/০১/২০২৫ খ্রিঃ ধারা-The Arms Act. 1878 এর 19-A; মামলার এজাহারনামীয় আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, সে একজন শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg