স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে সিআর মামলায় এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আরিফুর রহমান। তিনি রাজবাড়ী সদর উপজেলার ডিক্রি চর চাদপুর গ্রামের মো. সেকেন্দারের ছেলে।
এ ছাড়া অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার আসামিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের দুলাল প্রধানের ছেলে মো. কামরুল প্রধান, বড় ভবানিপুর গ্রামের মৃত কাদের দেওয়ানের ছেলে সুজন দেওয়ান,গৌরীপুর গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে মো. মোশারফ মোল্লা ওরফে মুছা,রশোড়া গ্রামের ইউসুফ শেখের ছেলে মো. বাবু শেখ এবং চর বাগমারা গ্রামের মৃত মোতালেব খাঁর ছেলে মো. বাবু খাঁ ওরফে খাজা ময়নুদ্দিন বাবু।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।